২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩ মার্চ ২০২১ www.24ghonta.news১৯ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ২০ রজব ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে চিটাগাং মেরিন শিপ ইয়ার্ডকে পরিবেশের ১৫ লক্ষ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ মার্চ, ২০২১ । ৯:২২ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের ছাড়পত্র না থাকায় সীতাকুণ্ডে চিটাগাং মেরিন শিপইয়ার্ডকে ১৫ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

বুধবার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশের ছাড়পত্র ছাড়া পুরাতন জাহাজ কাটার অপরাধে এ জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন, চিটাগাং মেরিন শিপ ইয়ার্ড কারখানা
পুরাতন জাহাজ কাটছে পরিবেশের ছাড়পত্র ছাড়াই। এই অপরাধে উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে প্রতিষ্ঠানকে ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন