২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৪ মার্চ ২০২১ www.24ghonta.news২০ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ২১ রজব ১৪৪২ হিজরি

জামালপুরের সেই ডিসির বেতন কমে অর্ধেক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১ । ৩:৪৮ বিকাল

আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি), বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), আহমেদ কবীরকে বিভাগীয় শাস্তি দেওয়া হয়েছে। তিনি আর কখনও পদোন্নতি পাবেন না। জনপ্রশাসন মন্ত্রণালয় এরই মধ্যে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুণ আজ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, জামালপুরের ঘটনায় আহমেদ কবীরকে শাস্তি দেওয়া হয়েছে। তাঁকে নিম্ন পদে নামিয়ে দেওয়া হয়েছে। তাঁর কখনও পদোন্নতি হবে না। তিনি উপসচিব হিসেবে তাঁর চাকরি জীবন শেষ করবেন।

২০১৯ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জামালপুরের তৎকালীন ডিসি আহমেদ কবীরের সঙ্গে তাঁর অফিসের এক নারী সহকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এ ঘটনায় গোটা সিভিল প্রশাসনসহ দেশব্যাপী সমালোচনার জন্ম দেন ওই ডিসি।

ওই সময় আহমেদ কবীরকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত কমিটি গঠন করা হলে তাতে তিনি দোষী সাব্যস্ত হন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন