২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৪ মার্চ ২০২১ www.24ghonta.news২০ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ২১ রজব ১৪৪২ হিজরি

রাউজানে পুলিশের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১ । ৪:১৭ বিকাল

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত (জিআর ১১৬/৫, মামলা নং ২/৫/৫) কৃষ্ণ পদ বিশ্বাস নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ। বুধবার রাত ১০ টার সময় উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বাসু দা বিশ্বাসের বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত সুজিত বিশ্বাসের ছেলে।

এই প্রসঙ্গে রাউজান থানার এএসআই সুজন পাল বলেন, ২০০৫ সালে হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহতের ঘটনায় একটি মামলায় সে পলাতক আসামি ছিল। আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে। সে এতদিন পলাতক ছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুণ বলেন, বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

২৪ ঘণ্টা/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন