২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৪ মার্চ ২০২১ www.24ghonta.news২০ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ২১ রজব ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে আগুনে পুড়ল ৩ বসতঘর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১ । ৯:৩৫ রাত

বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালী পৌরসভায় আগুনে ৩ বসতঘর পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যা পৌণে ৬টার দিকে পৌরসভার উত্তর গোমদণ্ডী ২নং ওয়ার্ডের হাবিলদার বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নুরুল আবেদীন জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আবুল হোসেন, নূর হোসেন ও আবুল কাশেমের বসত ঘর পুড়ে গেছে। বোয়ালখালী ফায়ার সার্ভিসের ২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

২৪ ঘণ্টা/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন