২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৫ মার্চ ২০২১ www.24ghonta.news২১ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ২২ রজব ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডের বার আউলিয়ায় পুরাতন জাহাজ থেকে পড়ে শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৫ মার্চ, ২০২১ । ৯:২১ রাত

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে পুরাত জাহাজ থেকে পড়ে মো. রিপন মিয়া (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা সময় উপজেলার বার আউলিয়া এলাকায় তাসিন স্টীল নামক ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রিপন মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল থানার দেউলডাংরা গ্রামের ছমেদ আলীর পুত্র। সে উক্ত ইয়ার্ডে ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।

তার সহকর্মীরা জানান, রিপন জাহাজের ইঞ্জিনের উপর কাজ করছিলেন। তিনি ২০ ফুট উঁচু থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার খবর শুনেছি তবে বিস্তারিত পাননি।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন