২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৫ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২১ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ৮ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খুমেকে নারীর মৃত্যু

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ । ১:৪০ দুপুর

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবিতা (৪০) নামের এক নারী মারা গেছেন। মঙ্গলবার ভোরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় এ পর্যন্ত ওই ডেঙ্গু জ্বরে ২৫ জনের মৃত্যু হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক ফিজিশিয়ান (আর পি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ওই রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মারা যাওয়া সবিতা যশোর জেলার কেশবপুর উপজেলার হারাধনের স্ত্রী।

ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু আক্রান্ত সবিতাকে গত রোববার এই হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন