২৪ ঘন্টা নিউজ
বুধবার ১০ মার্চ ২০২১ www.24ghonta.news২৬ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ২৭ রজব ১৪৪২ হিজরি

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১০ মার্চ, ২০২১ । ৭:৪২ রাত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানের উরকিরচর ইউনিয়নে পুকুরে ডুবে সানি আকতার নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ১০ মার্চ (বুধবার) সকাল ১১টায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। নিহত শিশু সানি উরকিরচর ইউনিয়নের খলিফার ঘোনা গ্রামের নজির আহমেদ বাড়ির মো .আজমের মেয়ে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, সকাল ১১ টার দিকে শিশু সানি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে পরে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুজির এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শিশু সানির পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

২৪ ঘণ্টা/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন