২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১২ মার্চ ২০২১ www.24ghonta.news২৮ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ২৯ রজব ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে অফিসে ঢুকে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম, মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১২ মার্চ, ২০২১ । ১:১৫ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে আওয়ামী যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে শওকত আলী (২৭) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের ছোট কুমিরাস্থ ডেলিপাড়া এলাকার এই ঘটনা ঘটে। আহত শওকতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে এঘটনার জের ধরে যুবলীগের অপর গ্রুপ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিলে দেড় ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, শওকত ও মামুন দুজন একসময়ের ঘনিষ্ঠ বন্ধু। দুজনের নামে ইয়াবা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে থানায় । তারা দুজনেই যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শওকত কয়েকজনের সঙ্গে ক্লাব কক্ষে বসে ছিলেন। এমন সময় মামুন হঠাৎ দেশীয় ধারাল অস্ত্র নিয়ে ক্লাবে প্রবেশ করে শওকতকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ধারালো দায়ের কোপে শওকতের মাথায় মারাত্মক জখম হয়। এ সময় সঙ্গে থাকা অন্যরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এব্যাপারে ওসি(তদন্ত) সুমন বনিক বলেন, হারুন মেম্বারের অফিসে বসে আড্ডা দিচ্ছিল শওকত সেখানে কে বা কারা অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এদিকে মহাসড়ক অবরোধের ফলে উভয়দিকে ১৫ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে গাড়িতে আটকা পড়ে শত শত যাত্রী অর্বনীয় বিড়ম্বনার শিকার হয়।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন