২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৪ মার্চ ২০২১ www.24ghonta.news৩০ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ১ শাবান ১৪৪২ হিজরি

২৯ মার্চ পবিত্র শবেবরাত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৪ মার্চ, ২০২১ । ৮:১৪ রাত

দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল ১৫ মার্চ রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং ১৬ মার্চ থেকে শাবান মাস শুরু হবে। ফলে ২৯ মার্চ সোমবার রাতে শবেবরাত পালন হবে।

রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবেবরাত পালিত হয়। সে হিসেবে আগামী ২৯ মার্চ (সোমবার) দিবাগত রাতই শবেবরাতের রাত। শবেবরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ৩০ মার্চ (মঙ্গলবার)।

শাবান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বারতা নিয়ে শুরু হয় রমজান মাস। ‘ভাগ্য রজনী’ খ্যাত লাইলাতুল বরাতের পুণ্যময় রাতটি মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন