২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৫ মার্চ ২০২১ www.24ghonta.news১ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ২ শাবান ১৪৪২ হিজরি

আজ সীতাকুণ্ডে ৪র্থ বারের মতো আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৫ মার্চ, ২০২১ । ১২:৫৭ দুপুর

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ঘোড়ামরা ফকির হাট হযরত পন্থিশাহ (রঃ) জামে মসজিদ প্রাঙ্গণে আজ সোমবার ৪র্থ বারের মতো দিনব্যাপী আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলশাদ।

হযরত পন্থিশাহ (রঃ) কমপ্লেক্স এর ব্যবস্থাপনায় এবং আন্তর্জাতিক কেরাত সন্মেলন সংস্থার আয়োজনে উক্ত সন্মেলনে প্রধান ক্বারী শাইখ রেজা আইয়ুব (তানজানিয়া), ক্বারী শাইখ আবদুল হাফিজ আদ-দুরুনকী (মিশর), ক্বারী শাইখ ঈদী শাবান (তানজানিয়া)সহ দেশের বিশিষ্ট আলেমেদ্বীন ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন