২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৬ মার্চ ২০২১ www.24ghonta.news২ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ৩ শাবান ১৪৪২ হিজরি

রাউজানের বিশিষ্ট রাজনীতিবিদের কবরে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১ । ৫:৩০ সন্ধ্যা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদ ও সামাজিক নেতৃবৃন্দের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন রাউজান পৌর নবনির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজ ও কাউন্সিলর বৃন্দরা।

সোমবার (১৫ মার্চ) সকালে মেয়র জমির উদ্দিন পারভেজ সকল কাউন্সিলরদের সঙ্গে নিয়ে
রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির পিতা, তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরী’র, দৈনিক আজাদী প্রয়াত সম্পাদক মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদ, মরহুম মোফাচ্ছেল আহমেদ চৌধুরী, মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবি ও মরহুম কামাল উদ্দিন আহম্মেদের করব জিয়ারত করে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় রাউজান পৌরসভার নবনির্বাচিত মেয়র এর সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ আলমগীর আলী,বশির উদ্দিন খান,কাজী মোঃ ইকবাল,শওকত হাসান মোঃ জানে আলম জনি,এডভোকেট সমীর দাশ গুপ্ত,আজাদ হোসেন,এডভোকেট দিলীপ কুমার চৌধুরী ও জসিম উদ্দিন চৌধুরী।

এছাড়া ও রাউজান উপজেলা আওয়ামী লীগ ও রাউজান পৌর আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন