২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৬ মার্চ ২০২১ www.24ghonta.news২ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ৩ শাবান ১৪৪২ হিজরি

ফকির তকিয়ায় গাউসিয়া কমিটি কর্তৃক বিনামূল্যে ডায়াবেটিকস টেস্ট ও রক্তের গ্রুপ নির্ণয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১ । ৬:০৯ সন্ধ্যা

রাউজানের ফকির তকিয়ায় গাউসিয়া কমিটির
বিনামূল্যে ডায়াবেটিকস টেস্ট ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে হযরত মাওলানা গফুর আলী বোস্তামী (রহঃ) এর সালানা ওরস মোবারক উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিকস টেস্ট ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করেছে গাউসিয়া কমিটি রাউজান ফকির তকিয়া শাখার সহযোগী সংগঠন ছাত্র ফোরাম।

১৫ মার্চ (সোমবার) রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ ফকির তকিয়া দরগাহ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচীতে সভাপতিত্ব করেন ফকির তকিয়া মসজিদ মাদরাসা ও দরগাহ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এ.কে.এম জামাল হোসাইন।

প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। ছাত্র ফোরাম এর সভাপতি মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কলামিস্ট ও গবেষক অধ্যাপক ড. মাসুম চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী শাহজাহান, জালাল উদ্দিন চৌধুরী, সেকান্দর হোসেন চৌধুরী, সৈয়্যদ মিয়া, তসলিম উদ্দিন, সৈয়্যদ হোসেন কোম্পানি, জিল্লুর রহমান মাসুদ।

উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন মুন্না, রবিউল হোসেন রানা, মোঃ ইব্রাহীম, আবদুল বারেক, হেলাল উদ্দিন ছোটন, মোঃ আরফাত, শাউন উদ্দিন নিজাম, জাহেদুল ইসলাম, মোঃ রহিম, মোঃ তুহিন, এখতিয়ার হোসেন, মোঃ রিফাত প্রমুখ।

২৪ ঘণ্টা/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন