২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৬ মার্চ ২০২১ www.24ghonta.news২ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ৩ শাবান ১৪৪২ হিজরি

সাংসদ দিদারুল আলম এর সাথে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম নেতৃবৃন্দের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১ । ৮:১২ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর সদ্য ঘোষিত নির্বাচন স্থগিত হওয়া এবং এ বিষয়ে সমিতির পরবর্তী করণীয় নির্ধারণের জন্য সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের প্রধান উপদেষ্টা সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলমের সাথে সাক্ষাৎ করেন সীতাকুণ্ড সমিতির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৬ মার্চ) সাংসদের চট্টগ্রাম শহরের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে সমিতি নেতৃবৃন্দ এ বিষয়ে সংসদ দিদারুল আলমকে লিখিত পত্র হস্তান্তর করেন।

এ সময় সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব দিদারুল আলম এম.পি যথা সময়ে নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দেন। তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনের সাথে মোবাইলে কথা বলেন এবং শিঘ্রই নতুন তফসীল ঘোষণা করার আহবান জানান। এ সময় তিনি পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত গঠনতন্ত্র মোতাবেক বর্তমান কমিটিকে দায়িত্ব পালনের পরামর্শ দেন।

সাক্ষাৎকালে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর সিনিয়র সহ-সভাপতি লায়ন মোহাম্মদ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক লায়ন নাছির উদ্দিন মানিক ও সাংগঠনিক সম্পাদক এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মুহাম্মদ আবুল হাসনাত উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন