২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৭ মার্চ ২০২১ www.24ghonta.news৩ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ৪ শাবান ১৪৪২ হিজরি

রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৭ মার্চ, ২০২১ । ১২:১৫ রাত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে টানা দ্বিতীয় দিনে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯ হাজার টাকায় জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলার ফকিরহাট বাজার ও মুন্সিরঘাটা এলাকায় ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

এ সময় ভোক্তা অধিকার আইনে মুদির দোকানী মিলন দাশ গুপ্তকে ৩ হাজার, মুরগীর দোকানী বাহার মিয়াকে ১ হাজার ও মাংসের দোকানী জাহাঙ্গীর আলমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রাঙ্গামাটি থেকে ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফ মুখি একটি পিকআপে ১২জন যাত্রী মাস্ক না পড়ায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে পথচারী ও যাত্রীদের যাদের মাস্ক ছিলনা তাদেরকে উপজেলা প্রশাসনের লোগো সম্বলিত মাস্ক প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

২৪ ঘণ্টা/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন