২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৫ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২১ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ৮ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

সড়কের পাশে ট্রলি ব্যাগে কিশোরীর লাশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ । ১২:১৮ দুপুর

কুমিল্লায় ট্রলিতে ভরা অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলার দেবিদ্বার উপজেলায় মহাসড়কের পাশে ফেলে রাখা একটি ট্রলি থেকে উদ্ধার করা হয়েছে লাশটি।

পুলিশ জানায়, সকাল নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদঘর এলাকায় পরিত্যক্ত ট্রলি ব্যাগ দেখতে পায় হাইওয়ে পুলিশের টহল দলের সদস্যরা। এসময় ট্রলি ব্যাগটি খুলে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় তারা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে দেবিদ্বার থানায় নিয়ে যায়।

কে বা কারা তাকে হত্যা করে লাশ ট্রলিতে ভরে সেখানে ফেলে রেখে গেছে তা বলতে পারছে না পুলিশ। দুর্বৃত্তরা হত্যার পর রাতের আঁধারে সেখানে ট্রলিটি ফেলে রেখে গেছে বলে ধারণা পুলিশের।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার জানান, ওই কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন