২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৮ মার্চ ২০২১ www.24ghonta.news৪ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ৫ শাবান ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১ । ৬:৫৭ সন্ধ্যা

বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ৫১০ পিস ইয়াবাসহ আইয়ুব আলী (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শাকপুরা চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আইয়ুব আলী কুষ্টিয়া পৌরসভার উদিবাড়ি কলোনির আনসার আলী ছেলে। তিনি টেকনাফ শীলবুনিয়া থেকে ইয়াবার চালান নিয়ে বোয়ালখালীতে এসেছিলেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।

ওসি বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আসামীকে আজ বৃহস্পতিবার আদালতে সোর্পদ করা হয়েছে।

২৪ ঘণ্টা/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন