২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৯ মার্চ ২০২১ www.24ghonta.news৫ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ৬ শাবান ১৪৪২ হিজরি

চট্টগ্রামে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ ২১২ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ । ৩:৫৪ বিকাল

২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে নতুন করে ২১২ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১৮৩ জন এবং উপজেলাগুলোতে ২৯ জন।

শুক্রবার (১৯ মার্চ) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ২৪৩৯ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ২১২ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৩৭ হাজার ২৪০ জন। এদের মধ্যে নগরে ২৯ হাজার ২৫৮ জন এবং ৭ হাজার ৭৯৯ জন উপজেলার বাসিন্দা।

এদিন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৬২৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জন, শেভরণ ক্লিনিকাল ল্যাবে ৮৮২ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ১২ জন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাবে ২৩ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়।

গতকাল কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯৩ জনের নমুনা পরীক্ষা কারো করোনা শনাক্ত হয় নি।

তবে এদিন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে কোন নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩৮৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২৮১ এবং উপজেলায় ১০২ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৩ হাজার ১০৩ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন