২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৯ মার্চ ২০২১ www.24ghonta.news৫ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ৬ শাবান ১৪৪২ হিজরি

পারকি সৈকতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ । ৪:০৭ বিকাল

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারকি সমু্দ্র সৈকতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মোঃ আসিফ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারজানা (২৫) নামের অপর এক মহিলা আরোহী আহত হয়েছেন।

শুক্রবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ২নং বারশত ইউনিয়নের পারকি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র গতি বেগে দুইজন তরুন-তরুণী মোটরসাইকেল করে পারকি সমুদ্র সৈকতের দিকে যাচ্ছিল। এসময় পিছনে আরো বেশ কিছু মোটরসাইকেল ছিল। হঠাৎ মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুছড়ে যায়। এসময় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন চালক আসিফ।

পরে পিছনে থাকা বাইক আরোহীরা তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটর বাইক চালককে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডাঃ মিলি বলেন, আজ সকাল ১১টার দিকে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত দুই তরুণ-তরুণীকে আনা হয়। আমরা আসিফ নামের তরুণকে মৃত ঘোষণা করি এবং অপর তরুণীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

২৪ ঘণ্টা/জাবেদুল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন