২৪ ঘন্টা নিউজ
শনিবার ২০ মার্চ ২০২১ www.24ghonta.news৬ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ৭ শাবান ১৪৪২ হিজরি

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ মার্চ, ২০২১ । ৪:৫৮ বিকাল

কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের লাইন ডিরেক্টর মিজানুর রহমান ও ডিজির ব্যক্তিগত সহকারীরও (পিএস) করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাস্থ্যের ডিজি ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডা. মিজানুর রহমানসহ চার থেকে পাঁচ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা সবাই ভালো আছেন।

গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও নাসিমা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন