সীতাকুণ্ড প্রতিনিধি : পবিত্র মি’রাজুন্নবী(সাঃ) উপলক্ষে এবং মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের সওয়াবারে উদ্দেশ্য সীতাকুণ্ডের ভাটিয়ারীতে সীতাকুণ্ড উপজেলা গাউছিয়া কমিটি বাংলাদেশ ভাটিয়ারী শাখার ব্যবস্থাপনায় আজিমুশ্শান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদে আছর থেকে ভাটিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাহফিলের উদ্বোধন করেন ৯নং ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজীম উদ্দিন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট মুসাহেব উদ্দিন বখতিয়ার। মাওলানা নছিম উদ্দিন আলকাদেরীর সভাপতিত্বে এবং সংগঠনের ভাটিয়ারী শাখার সভাপতি কাযী মুহাম্মদ নুর উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি সীতাকুণ্ড শাখার সভাপতি আলহাজ মৌলানা আব্দুল আওয়াল আল কাদেরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আল্লামা মুহাম্মদ আলী সিদ্দিকী, সংগঠনের ভাটিয়ারী শাখার সভাপতি মোঃ আলাউদ্দিন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাটিরহাট মুফিদুল ইসলাম ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী, আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য
আল্লামা হযরতুলহাজ্ব আব্দুল আজিজ আনোয়ারী, মাওলানা মোঃ আবুল কাশেম আল কাদেরী প্রমুখ।
মাহফিলে মহামারী করোনা ভাইরাস থেকে সবাইকে রক্ষা করতে এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ মার্চ, ২০২১ । ৫:৪০ সন্ধ্যা