২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৫ মার্চ ২০২১ www.24ghonta.news১১ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ১২ শাবান ১৪৪২ হিজরি

কুমিরায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে দ্বিখণ্ডিত মাছ ব্যবসায়ী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১ । ১:৩৮ দুপুর

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে আবারো কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল পৌনে আটটার সময় উপজেলার ছোট কুমিরার গুল আহম্মদ জুট মিল এলাকার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ আবুল হাসেম(৫০)। তিনি কুমিরা মছজিদ্দা এলকার মৃত আবদুল হামিদের পুত্র।

হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, নিহত হাসেম ভ্যানগাড়ি করে মাছ বিক্রি করছিলেন, এসময় ঢাকামূখী একটি কাভার্ডভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে।

এব্যাপারে হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে একব্যক্তি নিহত হয়। চালক আরিফ উদ্দিনকে গাড়িসহ আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন