২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৬ মার্চ ২০২১ www.24ghonta.news১২ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ১৩ শাবান ১৪৪২ হিজরি

প্রেম সম্পর্কিত জের, সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

লোহাগাড়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ মার্চ, ২০২১ । ৪:১৪ বিকাল

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের শীতলপুরে গলায় ফাঁস দিয়ে হৃদয় রায়(১৮) নামের এক যুবক আত্নহত্যা করেছে। আজ শুক্রবার(২৬ মার্চ) সকাল দশটার সময় ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বগুলা বাজার এলাকায় মহাজনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ঔই গ্রামের শংকর রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের ঘরের বিমের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্নহত্যা করে। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

স্থানীয় এলাকাবাসী জানান, হৃদয় রায়ের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল হয়তো বনিবনা না হওয়ার কারণে সে অভিমানে গলায় ফাঁস দেয়।

আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল জানান, সম্ভবত পারিবারিক কলহের কারনে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করার চেষ্টা করে। তার পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়। বিষয়টি আমি সীতাকুণ্ড মডেল থানাকে অবহিত করেছি। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত ব্যক্তির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে জানা যায়।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন