২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৮ মার্চ ২০২১ www.24ghonta.news১৪ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ১৫ শাবান ১৪৪২ হিজরি

সলিমপুরে পুকুরে পড়ে মৃগী রোগে আক্রান্ত গৃহবধূর মৃত্যু

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ মার্চ, ২০২১ । ১১:৫০ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সলিমপুরে পুকুরে পড়ে নিপা আক্তার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হযেছে। আজ রবিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের ফকিরহাটস্থ কালুশাহ মাজার এলকার ৬নং ওয়ার্ডের নুর মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নিপা আক্তার ঔই এলাকার নুরুল আবসারের স্ত্রী। সে দীর্ঘদিন থেকে মৃগী রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১০নং সলিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহাদাত হোসেন।

জানা যায়, গৃহবধূ নিপা আক্তার সন্ধ্যায় কাপড় কাচার জন্য বাড়ির পাশের একটি পুকুরে যান। সবার অগোচরে পুকুরে পড়ে যান তিনি। পরে ওই পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ নিউজ লিখা পর্যন্ত মরদেহ চমেক হাসপাতালে আছে।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন