রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে সামাদ নামের ১ বছর ৬ মাস বয়সী শিশু মারা গেছে। মঙ্গলবার (৩০মার্চ) দুপুরে উপজেলার ১০ নং পূর্বগুজরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আধারমানিক গ্রামের রওশন তালুকদার বাড়িতে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে। শিশু সামাদ এলাকার আলাউদ্দিনের পুত্র।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির আঙিনায় খেলার এক পর্যায়ে শিশু সামাদ পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে তার ভাসমান দেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুকুর থেকে সামাদকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এই ঘটনায় সামাদের পরিবারের সদস্যদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
২৪ ঘণ্টা/নেজাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১ । ১০:১০ রাত