২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২ এপ্রিল ২০২১ www.24ghonta.news১৯ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ২০ শাবান ১৪৪২ হিজরি

চট্টগ্রামে সন্ধ্যার পর ওষুধ-কাঁচাবাজার ছাড়া সব দোকান বন্ধের নির্দেশ

চট্টগ্রামে করোনা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ । ১০:১৫ রাত

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর থেকে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। আগামীকাল শনিবার (৩ এপ্রিল) থেকে কার্যকর হবে এ নির্দেশনা।

শুক্রবার (২ এপ্রিল) বিকালে এই নির্দেশনা দেন তিনি।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়া আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রামের সব শপিং সেন্টার, বিপণিকেন্দ্র, হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে। তবে ওষুধের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। এই নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন