২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩ এপ্রিল ২০২১ www.24ghonta.news২০ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ২১ শাবান ১৪৪২ হিজরি

রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ এপ্রিল, ২০২১ । ২:০৫ দুপুর

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে সাড়ে নয় হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার দুপুর সাড়ে ১২ টা থেকে গহিরা চৌমুহনীতে দেড়ঘন্টাব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

এ সময় রাউজান পাবলিক মেডিকেল হলের বিকাশ শীলকে ৫ হাজার টাকা, নীলাচল ক্লথ স্টোরের সাকিবকে দুই হাজার টাকা, স্বাস্থ্যবিধি অমান্য করায় গুলজারকে এক হাজার, এস এম ইসলাম ও অভি বড়ুয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, অভিযান অব্যাহত থাকবে।

২৪ ঘণ্টা/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন