২৪ ঘন্টা নিউজ
রবিবার ৪ এপ্রিল ২০২১ www.24ghonta.news২১ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ২২ শাবান ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৪ এপ্রিল, ২০২১ । ১:৪১ দুপুর

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ৮ প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৪ এপ্রিল) উপজেলা সদরে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।

তিনি জানান, মেয়াদ উর্ত্তীণ পণ্য রাখায় ও মূল্য তালিকা না টাঙানোয় ভাণ্ডারী ট্রেডিং, কর্ণফুলী স্টোর, বিয়ে বাজারকে ৫হাজার টাকা করে জরিমানা, আলীফ স্টোর, ব্যবসায়ী শফিউল আলম, মো. আকবরকে ৫০০ টাকা করে জরিমানা, বশর স্টোরকে ১০০০ টাকা ও খাজা এন্টারপ্রাইজকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় পথচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পড়া নিশ্চিত করতে বলা হয়।

২৪ ঘণ্টা/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন