২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৬ এপ্রিল ২০২১ www.24ghonta.news২৩ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ২৪ শাবান ১৪৪২ হিজরি

রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ । ৮:৫৮ রাত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য, যত্রতত্র গাড়ি পার্কিং, গাড়ীতে অতিরিক্ত পণ্য বোঝাই করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

৬ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে উপজেলার ফকিরহাট, মুন্সিরঘাটা ও সূর্যসেন চত্বরে এই অভিযান চালানো হয়।

দুইঘন্টাব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

এ সময় হোটেল মালিক শংকরকে এক হাজার টাকা, জীপ চালক ফরহাদকে এক হাজার টাকা, লাইসেন্স না থাকায় মোটরসাইকেল চালক নয়ন ও হৃদয় বড়ুয়াকে দুই হাজার টাকা, অতিরিক্ত পণ্য বোঝাই করায় জীপ চালক ছবুরকে এক হাজার টাকা এবং সড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ী রাখায় রাসেলকে বিশ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব।

২৪ ঘণ্টা/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন