২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৮ এপ্রিল ২০২১ www.24ghonta.news২৫ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ২৬ শাবান ১৪৪২ হিজরি

২৪ ঘণ্টা জরুরি টেলিমেডিসিন সেবা দেবে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ । ১:২১ রাত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ করোনাভাইরাসের কারণে অসহায় মানুষের জন্য ২৪ ঘণ্টা জরুরি টেলিমেডিসিন সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ।

সংগঠনের সভাপতি মোঃ শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক এস. এম রিয়াদ জিলানী’র আহ্বানে ৫জন চিকিৎসক টেলিফোনে জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকবেন।

বুধবার (৭ এপ্রিল) চিকিৎসকদের নাম ও মোবাইলসহ বিস্তারিত প্রকাশ করেছে উপজেলা ছাত্রলীগ।

যে কোনো স্থান থেকে প্রকাশিত নম্বরে ফোন করে সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে ২৪ ঘণ্টা।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শিহাব উদ্দিন বলেন, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের হার প্রতিদিন বেড়েই চলেছে। হাসপাতালে রোগীদের সেবা দিতে যেমন হিমশিম খেতে হচ্ছে তেমনী রোগীরাও বিড়ম্বনার শিকার হচ্ছে। সবকিছু বিবেচনা করে আমরা টেলিমেডিসিন সেবা দেওয়ার ব্যবস্থা নিয়েছি । যে কোনো সংকটে-সংগ্রামে-মানবিকতায় ছাত্রলীগ থাকবে মানুষের পাশে।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন