চট্টগ্রামে ঘুষ গ্রহণের সময় ঘুষের ২০ হাজার টাকাসহ দুদকের হাতে আটক হয়েছে আয়কর কর্মকর্তা মো. রেজাউল করিম।
মঙ্গলবার দুপুরে নগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের কর অঞ্চল ২, সার্কেল ৩১ এর কার্যালয় থেকে তাকে আটক করে দুনীর্তি দমন কমিশন (দুদক)।
দুদক সাজেকা- চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফর কবির আয়কর কর্মকর্তা রেজাউলকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেন।
লুৎফুল কবির চন্দন বলেন আগ্রাবাদ কর অঞ্চল ২ সার্কেল ৩১ কার্যালয়ে ঘুষ লেনেদেনের গোপন তথ্য পেয়ে সরেজমিনে পরিদর্শণে যায় দুদকের একটি টিম।
এসময় এক ব্যাক্তির ইনকাম টেক্স ফাইল বাবদ ২০ হাজার টাকার ঘুষ লেনদেনের বিষয়টি ধরা পড়ে। ঘুষের টাকাসহ আয়কর কর্মকর্তা রেজাউল করিমকে আটক করা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ । ৮:০৭ রাত