২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৮ এপ্রিল ২০২১ www.24ghonta.news২৫ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ২৬ শাবান ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে মদসহ ২ সহোদর গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ । ৬:৪৩ সন্ধ্যা

বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে ২০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ২ সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার জৈষ্ঠ্যপুরা গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন উপ-পরিদর্শক সুমন কান্তি দে ।

তিনি বলেন, অভিযান চালিয়ে ২ সহোদরকে মদসহ গ্রেফতার করতে পারলেও আবদুল কুদ্দুস(২৮) নামের ১ ব্যক্তি পালিয়ে গেছে। একজন পালিয়ে যায়। তাকে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

গ্রেফতারকৃতরা হলেন আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের আহলা শেখ চৌধুরী পাড়ার মোজাহের মিয়ার ছেলে মো. ইকবাল হোসেন (৩৫) ও আবদুর রহিম (২৫) ।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

২৪ ঘণ্টা/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন