২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৯ এপ্রিল ২০২১ www.24ghonta.news২৬ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ২৭ শাবান ১৪৪২ হিজরি

ফটিকছড়িতে মাটিচাপায় যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ । ৯:০০ রাত

ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বারমাসিয়া নোয়াপাড়া হালদা নদীরপাড় এলাকায় মাটিচাপায় পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৯ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক পূর্ব সুয়াবিল লালমাটি গ্রামের মৃত বেলালের ছেলে মোহাম্মদ শাকিল (২০)।

জানা যায়, সকালে মাটিকাটার সময় মাটি বহনকারী ট্রাক বেক গিয়ার দিলে ট্রাকের ধাক্কা খেয়ে পড়ে যায় ওই যুবক, এরপর ট্রাক থেকে মাটি তার শরীরে পড়লে মাটিচাপায় পড়ে ঘটনাস্থলেই মারা যায় যুবকটি।

এ ব্যাপারে ভুজপুর থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল্লাহ জানান, শ্রমিক যুবকটি মাটিচাপায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

২৪ ঘণ্টা/জুনায়েদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন