২৪ ঘন্টা নিউজ
শনিবার ১০ এপ্রিল ২০২১ www.24ghonta.news২৭ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ২৮ শাবান ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করলো স্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১০ এপ্রিল, ২০২১ । ১২:৩০ দুপুর

কামরুল ইসলাম দুলুঃ সীতাকুণ্ডে পরকীয়ার জেরে নিজের স্ত্রীর হাতে খুন হয়েছে জয়নাল আবেদীন প্রকাশ কালা (৩৭) নামের এক ব্যক্তি।

আজ শনিবার (১০ এপ্রিল) সকাল আটটার দিকে পুকুরে ভাসা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। এঘটনায় জয়নালের স্ত্রী লিমা আক্তার (২৪) আটক করা হয়েছে।

জানা যায়, উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে জয়নাল আবেদীন ওরফে কালার স্ত্রীর সাথে পার্শ্ববর্তী শাহাবুদ্দিনের ছেলে শাহাদাতের সাথে জয়নালের স্ত্রী লিমার দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল৷ এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে চরম অশান্তি বিরাজ করতো।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে বাড়বকুণ্ড তেলিপাড়ার তেলি বাড়ির মৃত মো: ইসলামের ছেলে মো: জয়নাল আবেদীন প্রকাশ কালা মিয়ার (৩৫) সাথে একই বাড়ির মৃত জহিরুল হকের মেয়ে রিমা আক্তারের (২৫) সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। জয়নাল আবেদীন ছিলেন একজন সবজি ব্যবসায়ী। তারা দুই কন্যা সন্তানের জনক। হাসি খুশিতে ভালোই চলছিল তাদের ছোট্ট সুখি সংসার। কিন্তু সম্প্রতি স্ত্রী রিমা আক্তার একই এলাকার শাহাদাত হোসেন কাইয়ুম (২৭) নামে এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এটি জানাজানি হয়ে পড়লে তাদের মধ্যে এ নিয়ে মনোমালিন্নের সৃষ্টি হয়।

স্থানীয় ইউপি মেম্বার মো: আরাফাত মুন্না বলেন, স্ত্রীকে পরকীয়া থেকে মুক্ত করতে সামাজিকভাবে কয়েকদফা শালিশি বৈঠকেরও আয়োজন করেন জয়নাল। কিন্তু স্ত্রীকে সেখান থেকে ফেরানো সম্ভব হয়নি। তিনি আরো বলেন, সর্বশেষ গতকাল শুক্রবার গভীর রাতে স্ত্রী রিমা আক্তার ও তার প্রেমিক শাহাদাত হোসেন কাইয়ুম মিলে নিজ ঘরে জয়নালকে ঘুমন্ত অবস্তায় পুরুষাঙ্গ ও তলপেট ধারালো ছুরি দিয়ে কেটে খুন করে লাশটি বাড়ির পুকুরের মধ্যে ফেলে দেন। সকালে পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে জয়নালের লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ঘাতক স্ত্রী রিমা আক্তার পালিয়ে যাওয়ার সময় বাড়বকুণ্ড বাজার থেকে আটক করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন