২৪ ঘন্টা নিউজ
শনিবার ১০ এপ্রিল ২০২১ www.24ghonta.news২৭ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ২৮ শাবান ১৪৪২ হিজরি

ফটিকছড়িতে পুকুর ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১০ এপ্রিল, ২০২১ । ৮:২৩ রাত

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি জাপতনগরে পুকুরে ডুবে মো: অভি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ এপ্রিল) দুপুরে জাপতনগর ইউনিয়নের জাঁহানপুর লতিফ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার প্রবাসী রহিম উল্লাহর ছেলে।

জানা যায়, অভি বাড়ির সামনে পুকুরের পাশে বল নিয়ে খেলা করছিল। খেলার কোনো এক সময় বলটি পুকুরে পড়ে গেলে বলটি তুলতে গিয়ে শিশুটি ডুবে মারা যায়।

এদিকে শিশু অভির এমন মৃত্যুতে তার পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

২৪ ঘণ্টা/জুনায়েদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন