২৪ ঘন্টা নিউজ
সোমবার ১২ এপ্রিল ২০২১ www.24ghonta.news২৯ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ১ রমজান ১৪৪২ হিজরি

এক হাজার পথচারীকে মাস্ক দিলো লোহাগাড়া প্রেস ক্লাব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১২ এপ্রিল, ২০২১ । ৫:১০ সন্ধ্যা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনে এক হাজার পথচারীকে মাস্ক বিতরণ করেছে লোহাগাড়া প্রেস ক্লাব। দেশে চলমান করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করেছে লোহাগাড়া প্রেস ক্লাব।

আজ সোমবার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনে এসব মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর স্নেহাংশু বিকাশ সরকার ও লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান।

লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, অর্থ সম্পাদক খোকন সুশীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক রায়হান সিকদার, কার্যনির্বাহী সদস্য আব্দুল জব্বার ফিরোজ, আব্দুল করিম ও আরিফুল ইসলাম রিফাত প্রমূখ। এ সময় এক হাজার পথচারীর মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, দেশে দ্বিতীয় দফায় করোনার ঢেউ মোকাবেলায় সাধারণ জনগণের মাঝে গণসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এক হাজার পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করলাম। এই মাস্ক বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

২৪ ঘণ্টা/আজাদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন