২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৩ এপ্রিল ২০২১ www.24ghonta.news৩০ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ২ রমজান ১৪৪২ হিজরি

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ । ৮:১৮ রাত

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান (রোজা) শুরু হচ্ছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বিষয়টি নিশ্চিত করেন।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার রাতে সেহরি খেয়ে বুধবার রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বুধবার হবে প্রথম রোজা।

এদিকে মঙ্গলবার রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় পবিত্র রমজানে তারাবির নামাজে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন