২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৩ এপ্রিল ২০২১ www.24ghonta.news৩০ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ২ রমজান ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে অজ্ঞাত কাভার্ডভ্যানের ধাক্কায় রিক্সা আরোহী বৃদ্ধা নারী নিহত

সড়ক দুর্ঘটনা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ । ৯:১৮ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নুরজাহান বেগম (৫৫) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকার পৌনে ১১ টার সময় উপজেলার শেখপাড়া এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত নুরজাহান উপজেলায় মহাদেবপুর এলাকায় মৃত আবুল কালামের স্ত্রী।

জানা যায়, সকালে রিক্সা যোগে নূরজাহান বেগম রিক্সা যোগে সীতাকুণ্ড বাজারে যাওয়ার সময় মহাসড়কে একটি অজ্ঞাত কাভার্ডভ্যান রিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই নারী গুরুতর আহত হন। স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারুকের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়টি অবগত নন বলে জানান। তবে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই
আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান সকালে সীতাকুণ্ড থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন