২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৬ এপ্রিল ২০২১ www.24ghonta.news৩ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ৫ রমজান ১৪৪২ হিজরি

বাড়বকুণ্ডে সাগরে ভেসে এলো অজ্ঞাত নারীর লাশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১ । ৭:৫২ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড সাগর উপকূলে থেকে অজ্ঞাত(৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার জুমার নামজের পর উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের জেএমআই গ্যাস ফ্যাক্টরীর পিছনে সাগরে জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিকের নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মর্গে প্রেরণ করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, উদ্ধার হওয়া নারীর মাথায় পঁচন ধরেছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগের মৃতদেহ। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন