২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৭ এপ্রিল ২০২১ www.24ghonta.news৪ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ৬ রমজান ১৪৪২ হিজরি

লোহাগাড়ায় করোনা আক্রান্ত হয়ে ঠিকাদারের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১ । ১০:২৭ রাত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের লোহাগাড়ার যুবক আবদুর রহমান মানিকের (৩৫) মৃত্যু ঘটেছে।

শনিবার (১৭ এপ্রিল) সকাল ৮ টার দিকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকের জেঠাতো ভাই ব্যবসায়ী নুরুন্নবী কবির।

তিনি উপজেলার চুনতি হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন মরহুম নুরুল আমিনের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার। মানিক এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

মানিকের জেঠাতো ভাই নুরুন্নবী কবির বলেন, আবদুর রহমান মানিক গত শনিবার সকাল ৮ টার দিকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। এর আগে গত ২৯ মার্চ শবে বরাতের দিন করোনা আক্রান্ত হয়ে উক্ত হাসপাতালে মানিককে ভর্তি করা হয়।
এদিকে, একইদিন শনিবার বিকেল সাড়ে ৪টায় স্থানীয় চুনতি হাফেজিয়া আদর্শ মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষে আব্দুর রহমান মানিকের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, করোনায় ঠিকাদার মানিকের অকাল মৃত্যুতে উপজেলার চুনতি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

২৪ ঘণ্টা/আজাদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন