২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৬ এপ্রিল ২০২১ www.24ghonta.news১৩ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ১৫ রমজান ১৪৪২ হিজরি

ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ । ৯:২৮ রাত

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে আগুনে পুড়ে ৭ টি দোকান ভস্মিভূত হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে লেলাং ইউনিয়য়ের শাহনগর ইসলামি বাজারে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফটিকছড়ি ফায়ার সার্ভিস দীর্ঘ ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনলেও ততক্ষণে আগুনে বাঁশ বেড়ার দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।মোস্তফা সওদাগরের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

আগুনে মোস্তফা সওদাগরের চায়ের দোকান, বাদল ডাক্তারের হোমিওপ্যাথিকের চেম্বার, মোহাম্মদ করিমের মুরগির ফার্ম, আল আমিনের মাছের দোকান, মোহাম্মদ আইয়ুবের সবজির দোকান, মোহাম্মদ নাসিরের কলার দোকান, আব্দুস সালামের মুরগির ফার্ম ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

এদিকে খবর পেয়ে লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন ও ফটিকছড়ি থানার এস আই ফখরুল সংঙ্গীয় ফোর্স নিয়ে পরিদর্শন করেন।

২৪ ঘণ্টা/জুনায়েদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন