২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৯ এপ্রিল ২০২১ www.24ghonta.news১৬ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ১৮ রমজান ১৪৪২ হিজরি

চবিতে বৃহত্তর ফরিদপুর ছাত্রকল্যাণ সমিতির কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ । ১:০০ দুপুর

মেহেদী হাসান, চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বৃহত্তর ফরিদপুরের শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর ফরিদপুর ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সাইফুল ইসলাম বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক হয়েছেন খন্দকার সৃজন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) উপদেষ্টামণ্ডলী কর্তৃক ১২১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।

সাইফুল ইসলাম বিদ্যুৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও খন্দকার সৃজন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নবগঠিত কমিটি নিয়ে সাধারণ সম্পাদক খন্দকার সৃজন বলেন, বৃহত্তর ফরিদপুর ছাত্রকল্যান সমিতি আমাদের আবেগের জায়গা। ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় যাতে হয় অর্থাৎ ৫ টি জেলা (গোপালগঞ্জ,মাদারীপুর,শরিয়তপুর,রাজবাড়ী ও ফরিদপুর) এর সকল ছাত্র- ছাত্রী যাতে একতাবদ্ধ হয়ে থাকতে পারে এবং আমাদের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সুনাম অক্ষুন্ন রাখতে পারে এটাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন