২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৯ এপ্রিল ২০২১ www.24ghonta.news১৬ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ১৮ রমজান ১৪৪২ হিজরি

ফৌজদারহাট থেকে ১৩ কেজি গাঁজা ও ১৪৯ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেটকার জব্দ,আটক ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ । ৮:৫৭ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ১৩ কেজি গাঁজা ও ১৪৯ বোতল ফেন্সিডিলসহ মোহাম্মদ জামাল (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬ টার সময় উপজেলার ফৌজদারহাট এলাকার বাংলাবাজারস্থ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। পূর্ব পাশের রাস্তায় চেক পোস্টের মাধ্যমে তল্লাশি করে প্রাইভেটকারের পিছনে ডালার ভিতর দুইটি বস্তা হতে ১৪৯ বোতল ফেন্সিডিল এবং ১৩ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটকের পর গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রাম জানায়, সে দীর্ঘ দিন ধরে ফেনী জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে। তার কাছ থেকে উদ্ধারকৃত প্রাইভেটকারটি দাম প্রায় ২০ লাখ টাকা। তাকে সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত জামাল রাউজান থানার ডাবুয়া গ্রামের আব্দুল মালেকের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন