২৪ ঘন্টা নিউজ
শনিবার ১ মে ২০২১ www.24ghonta.news১৮ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ২০ রমজান ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে শিহাব-জিলানীর নেতৃত্বে দুই কৃষকের ৬২ শতক জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১ মে, ২০২১ । ১০:০৩ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : দেশে চলমান লকডাউনে শ্রমিক সংকটে বিপাকে পড়া অসহায় দরিদ্র দুই কৃষকের ধান কেটে দিল সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ।

শনিবার (১ মে) উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর গ্রামে দুই দরিদ্র কৃষক আবুল কালাম ও রুহুল আমিনের প্রায় ৬২ শতক জমির ধান কেটে দেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এবং চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের নির্দেশে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ ঘোষণা দেয় অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর। ঘোষণাটি নজরে পরায় উপজেলার বগাচতর গ্রামের দুই কৃষক সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দিন রানার সঙ্গে যোগাযোগ করেন। এরপর তীব্র রোদের মধ্যে আবুল কালাম ও রুহুল আমিনের প্রায় ৬২ শতক জমির ধান কাটতে নেমে পড়েন সীতাকুণ্ড ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় তাদের সহযোগীতা করেন সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের একঝাঁক নেতা কর্মী। উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দীন ও সাধারণ সম্পাদক এসএম রিয়াদ জিলানের নেতৃত্বে ছাত্রলীগ নেতা কর্মীরা সেই ধান কেটে দেন।

ছাত্রলীগের এমন কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন