২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩ মে ২০২১ www.24ghonta.news২০ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ২২ রমজান ১৪৪২ হিজরি

শিবচরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ মে, ২০২১ । ১২:৪৭ দুপুর

মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাবাজার ফেরিঘাটে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে। এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন।

সোমবার সকাল ৭টার দিকে বাংলাবাজার ফেরিঘাটের পুরনো কাঁঠালবাড়ীঘাটে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান বলেন, মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে ৩০ যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল।

বাংলাবাজার ফেরিঘাটের পুরনো কাঁঠালবাড়ীঘাটের কাছাকাছি আসার পর বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে ওই স্পিডবোটটি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কাঁঠালবাড়ী নৌপুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানান, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তিন শিশু ও এক নারীকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে দুর্ঘটনাকবলিত স্পিডবোটে কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। তবে স্পিডবোটটি মাঝারি ধরনের। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে নৌ পুলিশ ও কোস্টগার্ড।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন