২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩ মে ২০২১ www.24ghonta.news২০ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ২২ রমজান ১৪৪২ হিজরি

নিউমার্কেট, হকার্স ও তামাকুমন্ডিতে ভিপি রাজনের জনসচেতনামূলক ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ মে, ২০২১ । ৭:৫৪ রাত

করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ প্রতিহত করতে ক্রেতা এবং বিক্রেতা দের স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে বাজার এবং মার্কেটগুলোতে চট্টগ্রাম সিটি কলেজের সাবেক ভিপি যুবনেতা রাজীব হাসান রাজন এর ধারাবাহিক ক্যাম্পেইন আজ নগরীর নিউমার্কেট, তামাকুমন্ডি ও হকার্স মার্কেটে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ক্রেতা বিক্রেতাদের সচেতন করতে হ্যান্ড মাইকে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী সতর্কতামূলক নির্দেশনা মান্য করার অনুরোধের পাশাপাশি যেসকল ব্যবসায়ী এবং ক্রেতারা মাস্কবিহীন অবস্থায় ছিলেন তাদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

উক্ত ক্যাম্পেইনের ব্যবস্থাপক যুবনেতা রাজীব হাসান রাজন বলেন, সরকার ব্যবসায়ীদের কথা চিন্তা করে লকডাউনের মাঝেও স্বাস্থ্যবিধি মানার শর্তে শপিংমল/দোকানপাট খোলার অনুমতি দিয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় মার্কেটের অধিকাংশ ক্রেতা বিক্রেতাই স্বাস্থ্যবিধি মানছে না। তাই আমি ও ছাত্রলীগের কিছু মানবিক ভলান্টিয়ারদের নিয়ে জনগনকে সচেতন করতে এ উদ্যোগ গ্রহন করেছি। সে সাথে সরকারকে অনুরোধ জানাচ্ছি স্বাস্থ্যবিধি মানাতে যেন মার্কেটগুলোতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়াও, ধারাবাহিক ভাবে বিভিন্ন বাজার/শপিংমলে সচেতনতামূলক এ ক্যাম্পেইন চালানো হবে- যোগ করেন রাজন।

এতে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন- সৈয়দ আসিফ ইকবাল, আকবর হোসেন রাজন, শুভ ঘোষ, আব্দুল মালেক, মইনুল হোসেন রাব্বি, সাখাওয়াত হোসেন অপু, আরাফাত রুবেল, ইয়াসিন আরাফাত আরমান, জসিম উদ্দিন তানভীর, ওমর ফারুক, তাইফুল খান, এইচ এম সাজিদ, শেখ মাহবুবুল হক বিবেল, মুসলে উদ্দিন, হেলাল উদ্দিন ইমন, আবরার কবির ফাহিম, সাইফুল ইসলাম, তাইফ বিল্লাহ, শাহজালাল টিপি, মোহাম্মদ তানিন, মোঃ কাশেম, মোঃ আকাশ, মোঃ বেলাল, আতিক হাসান, মিনহাজ উদ্দিন শাকিব, মোঃ শান্ত প্রমূখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন