২৪ ঘন্টা নিউজ
বুধবার ৫ মে ২০২১ www.24ghonta.news২২ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ২৪ রমজান ১৪৪২ হিজরি

রাউজানে পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৫ মে, ২০২১ । ৭:০৫ রাত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে মোঃ শেখ আলমগীর (৪৮) নামের এক পলাতক আসামী গ্রেফতার হয়েছে। আসামী আলমগীর রাউজান পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম গহিরা ইউনিয়নের মোঃ মুছার পুত্র।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, ৫ মে বিকেল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস.আই)অজয় দেব শীলের নেতৃত্বে অভিযান চালিয়ে চট্রগ্রাম মেট্রোপলিটন এলাকায় মিমি সুপার মার্কেটের পাশের একটি গলি হতে আসামীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাউজান থানার মামলা নং-১৫(০৪)২১। সে দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিল।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন