২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৬ মে ২০২১ www.24ghonta.news২৩ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ২৫ রমজান ১৪৪২ হিজরি

চবির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক বেনু কুমার দে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ মে, ২০২১ । ২:১০ দুপুর

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দে। বুধবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় তাকে ওই পদে নিয়োগ দেয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান বলেন, বৃহস্পতিবার অধ্যাপক বেনু কুমার দে দায়িত্ব গ্রহণ করবেন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৪ (১) ধারা অনুসারে অধ্যাপক বেনু কুমার দেকে আগামী চার বছরের জন্য উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

১৯৮৪ সালের ২৯ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন অধ্যাপক বেনু কুমার দে। ২০১৪ সালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন। বর্তমান তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য।

২৪ ঘণ্টা/মেহেদি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন