২৪ ঘন্টা নিউজ
শনিবার ৮ মে ২০২১ www.24ghonta.news২৫ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ২৭ রমজান ১৪৪২ হিজরি

বার আউলিয়ায় সাংসদ দিদারের পক্ষ থেকে ৩শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ মে, ২০২১ । ৬:১৮ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি : আলহাজ্ব মোস্তফা হাকিম ফাউন্ডেশনের উদ্যেগে ও চট্টগ্রাম- ৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এর ব্যক্তিগত পক্ষ থেকে সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নে ৩শ গরীব দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে বার আউলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ দিদারুল আলম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বেলাল উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাহাবুব আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার জাহিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ওসমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, ইউপি সদস্য নেছার উদ্দিন, ৩নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়ের হোসেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সহ সভাপতি এস এম নুর উদ্দিন, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দীন, ছাত্রলীগ নেতা মেহেদি হাসান রুবেল, সাবেক ইউপি সদস্য সোলেমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন