২৪ ঘন্টা নিউজ
শনিবার ৮ মে ২০২১ www.24ghonta.news২৫ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ২৭ রমজান ১৪৪২ হিজরি

খাগড়াছড়িতে রোলার চাপায় প্রাণ গেলো শ্রমিকের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ মে, ২০২১ । ৮:১৬ রাত

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পৌর শহরের সার্কিট হাউসের রাস্তার কার্পেটিং করা রোলারের ধাক্কায় প্রাণ গেলো কাজ করা শ্রামিক মোঃ জাফর আলী’র(৬৫)। একই ঘটনায় পর্বত আলী(৪০) নামে একজন গুরুতর আহত অবস্থায় রয়েছে।

মৃত জাফর আলী সদর উপজেলার উত্তর সবুজবাগ এলাকার মৃত মোঃ বশির উদ্দিনের ছেলে। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

কাজের শ্রমিক রমজান আলী জানান, হঠাৎ করে টিলার উপর থেকে কার্পেটিং করার রোলারটি নিছের দিকে নেমে আসতেছে। এক পর্যায়ে ড্রাইভার নিয়ন্ত্রণ করতে না পেরে লাপ দিয়ে পড়ে যায়। গাড়িটি গিয়ে নিছে থাকা আরেকটি মেশিনের সাথে দুইজনের গায়ে ধাক্কা দিলে এতে তারা গুরতর আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে।

মৃত ব্যাক্তির ছেলে খোরশেদ আলম(২৪) জানান, আমরা অসহায় গরীব মানুষ। আমদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যে কাজে গিয়ে আমার বাবা মারা গেছে তারা যদি সমন্বয় করে আমাদের পরিবারের দিকে যেনো একটু সুদৃষ্টি দেয় এটাই আমার কাম্য।

২নং ওয়ার্ড কাউন্সিলর মানিক পাটোয়ারী জানান, এই ঘটনা খুবই মর্মান্তিক। মৃত ব্যক্তি আমার ওয়ার্ডের লোক। এটি পরিবারের জন্য দুঃখের বিষয়। এ বিষয়ে পৌর মেয়র ও ঠিকাদার সহ বসে একটা সমন্বয় করে এই পরিবারের জন্য যতোটুক সম্ভব করবো আমরা।

খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, পোর এলাকায় রাস্তার কাজে গিয়ে এই লোকটি মারা গেছে। আমরা তার পরিবারের প্রতি শোক জানাচ্ছি। এই বিষয়ে আমরা সংশ্লিষ্টদের সাথে বসে শোকাহত পরিবারের জন্য যতোটুকু সম্ভব সহযোগিতা করবো।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। হাসপাতালে লাশ পুলিশের হেফাজতে আছে। এখনো পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

২৪ ঘণ্টা/পি চৌধুরী

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন