২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২০ মে ২০২১ www.24ghonta.news৬ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ৯ শাওয়াল ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ । ৪:০৪ বিকাল

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : জ্যৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন করেছেন চট্টগ্রামের বোয়ালখালীতে কর্মরত সংবাদকর্মীরা।

বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বোয়ালখালী প্রেস ক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরাম বোয়ালখালী শাখা।

বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে ও মফস্বল সাংবাদিক ফোরাম বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক কাজী আয়েশা ফারজানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, মুহাম্মদ নাজিম উদ্দিন, আবুল ফজল বাবুল, মো.শাহীনুর কিবরিয়া মাসুদ, এম এ মান্নান, রাজু দে, ইউছুপ রেজা, প্রলয় চৌধুরী মুক্তি, দেবাশীষ বড়ুয়া রাজু, স.ম. রবিউল হোসাইন, মুহাম্মদ মহিউদ্দিন, এম এস এমরান কাদেরী, মো.আবু নঈম, শাহাদাত হোসেন জুনাঈদী, জয়নাল আবেদীন, তাজুল মানিক, ছোটন ও আকতার কামাল।

এতে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও দেশের সকল সাংবাদিক নির্যাতনের বিচার দাবী জানিয়ে বক্তারা সংবাদপত্রের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান।

২৪ ঘণ্টা/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন